Ridge Bangla

আজ চাঁদ দেখা কমিটির বৈঠক

বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা নির্ধারণ করতে আজ বুধবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে।

বৈঠকের সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভায় রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কমিটি দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রাপ্ত চাঁদ দেখা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজানের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে হবে। এছাড়া সরাসরি জানাতে নির্ধারিত টেলিফোন নম্বরগুলো ব্যবহার করা যাবে: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, যদি আজ চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে মুসলমানরা রোজা শুরু করবেন। তবে চাঁদ না দেখা গেলে রোজার প্রথম দিন নির্ধারিত হবে পরবর্তী ঘোষণা অনুযায়ী।

This post was viewed: 2

আরো পড়ুন