Ridge Bangla

আগারগাঁওয়ে গ্যাস লিকেজ: বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ

রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে হওয়া এক বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আজ শনিবার (৬ ডিসেম্বর) ভোরে ঘটনাটি ঘটে। পরে সকাল পৌনে ৮টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) এবং শিশু ইভা (৬)। পরিবারের সদস্যরা জানান, ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায় ও ঘরে থাকা ছয়জন দগ্ধ হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দগ্ধদের প্রাথমিক চিকিৎসা চলমান তবে এখনও দগ্ধের মাত্রা জানা সম্ভব হয়নি। ঘটনাটি সম্পর্কে স্থানীয় থানাকে অবহিত করা হয়েছে।

This post was viewed: 27

আরো পড়ুন