অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রকাশকদের অনুরোধের বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালক উপস্থিত ছিলেন। বৈঠকে স্টল ভাড়া কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে জানানো হয়, বইমেলা আয়োজনে প্রয়োজনীয় সব প্রস্তুতি ও ব্যবস্থা দ্রুত গ্রহণ করবে বাংলা একাডেমি।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আশাবাদী, এই উদ্যোগ গ্রহণের ফলে এবারের অমর একুশে বইমেলা বরাবরের মতোই লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলায় পরিণত হবে।
This post was viewed: 3