জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে তার শ্বশুরবাড়ির পরিবার দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় অভিনেতা জাহের আলভী নেপালে অবস্থান করছিলেন। যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে কথা বলার মতো অবস্থায় নেই।
ইকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে আলভী ও ইকরা পালিয়ে বিয়ে করেন। দীর্ঘ ১৪ বছর পর, ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে।
This post was viewed: 3