ট্রেড ফাইন্যান্স কার্যক্রম আরো সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) পরিচালনা-সংক্রান্ত নির্দেশনায় গুরুত্বপূর্ণ কিছু সংশোধন করেছে। এর মাধ্যমে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে ট্রেড ফাইন্যান্স অর্থায়ন সহজ করা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এর আগে গত ১১ নভেম্বর এক সার্কুলারের মাধ্যমে চলতি বছর ৩০ জানুয়ারি জারি করা অফশোর ব্যাংকিং ইউনিটের নির্দেশনাকে সংশোধন করেছে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে ট্রেড ফাইন্যান্স অর্থায়নে আরও বেশি নমনীয়তা আনা হয়েছে।
এতদিন ওবিইউগুলো কেবল তাদের নিজস্ব ব্যাংকের এডি শাখার মাধ্যমে বিশেষায়িত ও অ-বিশেষায়িত অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলোকে ট্রেড ফাইন্যান্স দিতে পারত। এর মধ্যে আছে বাইয়ার্স ক্রেডিট, অ্যাকসেপ্টেড বিল ফাইন্যান্সিংসহ অন্যান্য অনুরূপ পদ্ধতি। তবে আলোচ্য সংশোধনের ফলে এই সীমা উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে।
অনুমোদিত ট্রেড ফাইন্যান্স পদ্ধতিতে অর্থায়ন করতে পারবে, যা তাদের নিজস্ব ব্যাংকের এডি অথবা অন্য ব্যাংকের এডির মাধ্যমে সম্পাদিত হতে পারবে। এক্ষেত্রে যথাযথ ঝুঁকি মূল্যায়ন করতে হবে।